ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

টাকাসহ ৭ ছিনতাইকারী

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা এই তথ্য জানান। 

এ সময় ফেনী সদর সার্কেল থোয়াই ফ্রু মারমা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনীর সম্রাট ফ্লাওয়ার মিলের কালেকশনের ১৪ লাখ টাকা নিয়ে মিলের কর্মচারী মো. জসিম ও মিন্টু কুমার তাদের প্রতিষ্ঠানে ফিরছিলেন পথে শহরের তাকিয়া রোডে তাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় মিলের বিক্রয় প্রতিনিধি মো. জসিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ফেনী, লক্ষিপুর, নোয়াখালী, ঢাকা ও কক্সবাজার থেকে ৭ জনকে গ্রেপ্তার করে এবং দুটি ছোরা ও নগদ ৪ লাখ ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করে।

সম্রাট ফ্লাওয়ার মিলের বিক্রয় প্রতিনিধি মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের ছিনতাই হওয়া ১৪ লক্ষ ৮২ হাজার ২শ টাকার মধ্যে পুলিশ ৪ লক্ষ ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার এবং ৭ জন আসামিকে গ্রেপ্তারের করেছে। ফেনী বাজারের তাকিয়া সড়ক ও ইসলামপুর সড়ক ব্যবসায়ীদের স্থান। এখানে দৈনিক লাক্ষ লাক্ষ টাকা লেনদেন হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, শহরের তাকিয়া সড়কে ছিনতাইয়ের ঘটনার পর খবর পাওয়ার সাথে সাথে সেখানে যাই। সেদিন থেকে এ ঘটনাটি উদঘাটনের চেষ্টা করি। ফেনী, লক্ষিপুর, নোয়াখালী, ঢাকা ও কক্সবাজার বিভিন্ন এলাকার থেকে ৭ জন আসামীকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে ৪ লক্ষ ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করি। তাদের স্বীকারোক্তি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।